শৈলকুপায় ডাকাত সন্দেহে আটক ৩, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানায়, পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যায় শেখড়া গ্রামের জিয়া মণ্ডল, পার্শ্ববর্তী দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাকে মারধর করেন। এরই জের ধরে রাত ১১টার দিকে সানাউল্লার ছেলে পাভেল, আলী রাজ ও সোবাদ আলী মোল্লাকে সঙ্গে নিয়ে জিয়ার বাড়িতে হামলা চালায়।

জিয়ার পরিবারের সদস্যরা ডাকাত সন্দেহে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে পাভেলকে গণপিটুনি দিয়ে আটক করে। পরে তিনজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, আটক তিনজন বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি গতকাল (রোববার) জাতীয় অর্থনৈতিক

তিতুমীর কলেজের শিক্ষার্থীর ওপর ওলামা দল নেতার হামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করেছে ওলামা দল নেতা।

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিনব কায়দায় ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ১টি

গাজায় ৪৮ ঘণ্টায় ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত, ত্রাণ কেন্দ্রেও হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলের নৃশংসতা। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে

টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরার (৮) দাফন সম্পন হয়েছে। মঙ্গলবার