শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।

গত মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫ টার দিকে ঢাকার কচি কাঁচা মেলা ভবন মিলনায়তনে “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভায় গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ পদক পেয়েছেন তিনি।

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের বিটিআরসি’র চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব সৈয়দ মাণ্ডব মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. জাকরিয়া, এনটিএল প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম খান লিমটন, বিএনপি নেতা মজিবুর রহমান চৌধুরী ।

শের-ই-বাংলা স্মৃতি পদক প্রাপ্ত শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, আমি দীর্ঘদিন থেকে সততার সহিত সাংগঠনিক ভাবে বিএনপির রাজনীতি করে আসছি, পাশাপাশি আমি জনগনের কল্যাণের লক্ষ্যে সমাজ সেবায় কাজ করে যাচ্ছি। আগামীতে যেন আমি আরো সুসংগঠিত ভাবে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি সে জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি, বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি কেশরহাট পৌরবাসির সকলের দোয়া ও ভালবাসা পেলে সকল কল্যাণ মূলক কাজ করতে সক্ষম হবো।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সম্প্রতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের সামাজিক ও মানবিক সংগঠন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার জুমা নামাজ পর

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর

মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। বহিষ্কার জয়নাল চৌধুরী শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক। মঙ্গলবার সকাল

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয়

টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ঠিকানা টিভি ডট প্রেস: টানা তিনদিন সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি এবং

চাঁদাবাজি নয়, অভাব হলে ভিক্ষা করুন: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, চাঁদাবাজি করা হারাম, আর ভিক্ষা করা হালাল। অভাবী হলে ভিক্ষা করা উত্তম,