শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে বললেন, ‘আমি জীবিত’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের হামলার শিকার হয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নিহত হয়েছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম নিজেই।

ভাইরাল হওয়া ওই মৃত্যুর দাবির পর ফেসবুক লাইভে এসে সাইফুল ইসলাম জানান, পরে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জিনিতি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গুজব ছড়িয়েছে যে আমি মারা গেছি—এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আলহামদুলিল্লাহ, আমি জীবিত ও সুস্থ আছি। আমি মারা যাইনি।

তিনি আরও বলেন, আমার বিষয়ে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। দয়া করে কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

এ ঘটনায় ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারও তাদের ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেছে। সংস্থাটি জানায়, ‘শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের হামলার শিকার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছেন’—শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে যাকে নিহত বলা হচ্ছে, তিনি নিজেই ফেসবুক লাইভে এসে এ তথ্যকে গুজব বলে দাবি করেছেন।

এর আগে, এদিন সকাল থেকে বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে যুবদল নেতা মৃত্যুর খবরটি ছড়ানো হয়। একই পোস্ট করতে দেখা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মানসুরা আক্তারকে। তিনি লেখেন, জামায়াতের নৃশংস হামলার শিকার শেরপুর ঝিনাইগাতি যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছেন।

এছাড়াও মেহেদী হাসান নামে ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে এক ব্যক্তি লেখেন, ‘ডাকসুর মবস্টাররা মিছিল করে জামায়াত নেতার মৃত্যুর বিচার তো চাইলি, আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী কারা বল? শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের সন্ত্রাসীদের হামলার শিকার যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাসনের আয়োজনে সংসদ নির্বাচনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম ও বাজারে এ সংঘর্ষ হয়। এতে শ্রীবরদী জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা গেছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। রাত সাড়ে ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একই পরিবার থেকে একাধিক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও মনোনয়ন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে দলের ভেতরে

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে ৫৫

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন চালুতে ট্যাংকার শিল্পে ধস, বেকার হওয়ার শঙ্কায় হাজারো শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও সময় সাশ্রয়ের লক্ষ্যে চালু হওয়া চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্প জ্বালানি খাতে নতুন দিগন্তের সূচনা করলেও এর কারণে চরম সংকটে পড়েছে দেশের ট্যাংকার

সংঘর্ষে উত্তাল, এনসিপি-ছাত্রদলের মধ্যে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

ইরানকে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও ভয়ংকর অস্ত্র দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক: সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন নথি ইঙ্গিত দেয়—রাশিয়া ইরানকে উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান ও সামরিক প্রযুক্তি সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে এবং

রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে: নাসীরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে।