শেরপুরে বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে দুই শিক্ষকের মারামারি

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ওয়াই-ফাই পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সহকারী শিক্ষক মোহাম্মদ সাহেব আলী ও ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসানের মধ্যে এ সংঘর্ষ হয়। মাহমুদুলের অভিযোগ, ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড না জানানোয় সাহেব আলী প্রথমে তাকে মারধর করেন। পরে মাহমুদুলের পক্ষ নিয়ে কয়েকজন বহিরাগত বিদ্যালয়ে প্রবেশ করে সাহেব আলীকে মারধর করে। আহত অবস্থায় সাহেব আলীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সাহেব আলীর অভিযোগ ভিন্ন। তিনি জানান, প্রধান শিক্ষকের নির্দেশে নতুন ওয়াই-ফাই পাসওয়ার্ড জানতে চাইলে মাহমুদুল হাসান তাকে অপমান করেন এবং সহকারী প্রধান শিক্ষকের কক্ষে শারীরিকভাবে আঘাত করেন। এরপর আত্মীয়স্বজনদের ডেকে এনে বিদ্যালয়ের দোতলায় আবারও হামলা চালান।

তবে মাহমুদুল এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া পাসওয়ার্ড দিতে রাজি না হওয়ায় সাহেব আলী আমার ওপর চড়াও হন। পরে আমার ভাই খবর শুনে বিদ্যালয়ে এসেছিলেন, কিন্তু কোনো বহিরাগত হামলার বিষয়টি সত্য নয়।”

এই ঘটনার পর বিদ্যালয়ের পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আতঙ্কে অনেক ছাত্রী ক্লাস না করেই বাড়ি ফিরে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের জোট থেকে ইসলামী দলগুলোকে বেরিয়ে আসতে চরমোনাই পীরের দলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার

বেলকুচিতে ব্রাকের উদ্দোগে মানব পাচার বিযয়ক মতবিনিময় সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ব্রাক মাইগ্রেশান প্রোগ্রামের আওতায় “মানব পাচার ও অনিয়মিত অভিবাসন” বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা

যমুনার পানি দ্রুত বৃদ্ধি, প্লাবিত হচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি গত দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত তিন দিন ধরে তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদীর পানি বিপৎসীমার

উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ২০২৫ সালের তার সকল বিভাগীয় উন্মুক্ত মাঠের তাফসির মাহফিল স্থগিত করার ঘোষণা দিয়েছেন।, শনিবার (৮ নভেম্বর)

ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি বলেন, এ

কলকাতা থেকে ফ্যাসিবাদী চক্র সক্রিয়: অভিযোগ বিএনপির প্রচার সম্পাদকের

ঢাকা উত্তর প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ‘ফ্যাসিবাদের দোসররা’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম