শেরপুরে নিখোঁজের ১৪ ঘন্টা পর ভেসে উঠল কিশোরের মরদেহ 

মো. নাঈম ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার খৈলকুড়া এলাকায় মহারশি নদীর ভেঙে যাওয়া বাঁধের পাড়ে ভেসে ওঠলে, স্থানীয়রা মরদেহটিকে উদ্ধার করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ইসমাইল। সে নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পানি বৃদ্ধি পায়। পরে ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ও লাকড়ি সংগ্রহের জন্যে দিনভর অভিযান চালায় স্থানীয়রা। বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে একটি কাঠগাছ ভেসে আসতে দেখে ইসমাইল ঝাঁপ দেয় এবং তীব্র স্রোতের তোড়ে পানিতে ভেসে যায়। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসমাইলের মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলের বাজারে ৩০ টাকায় বিক্রি 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ‘ঠেকিয়ে এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি)। দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ দুই

নিজস্ব প্রতিবেদক জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ব্রহ্মপুত্র নদে নিমজ্জিত হয়ে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার

নির্বাহীর যোগসাজশে অনুপস্থিত থেকে দশ মাসের বেতন উত্তোলনের অভিযোগ সুপার আনছারীর বিরুদ্ধে

নজরুল ইসলাম: ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো ১০ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উল্লাপাড়ার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের

চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত