শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সরকারের গভীর উদ্বেগ উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার জানায়, সহিংসতার সঙ্গে জড়িত যেকোনো প্রাণহানি অগ্রহণযোগ্য ও গভীরভাবে দুঃখজনক।

জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকায়, সরকার বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব এবং তাদের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয় দেখানো এবং প্রাণহানির কোনো স্থান নেই।

বিবৃতিতে বলা ঞয়, শেরপুরের সংঘর্ষের ঘটনা ও হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। সকল অপরাধীদেকে বিচারের আওতায় আনা হবে। জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকল দল, নেতা এবং সমর্থকদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়। এতে আরো বলা হয়, শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে তাদের ভূমিকা পালন করতে হবে। জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সকল পক্ষের শান্তি, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক আচরণের ওপর।

সবশেষে বল হয়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত হন। আহত হন উভয়পক্ষের প্রায় ৫০ জন। ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে ইশতেহার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তারা নির্বাচন প্রতিরোধ

ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত

চকরিয়ায় গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে, আহত ৪

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় গেটম্যানের অনুপস্থিতিতে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের

আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা

নির্বাচনে জোট না করলেও সমঝোতা হতে পারে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে

ভারতে বন্যা-ভূমিধসে মৃত ৬৯, ক্ষতি ৪০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। রাজ্যের