শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগের তথ্য চেয়ে দুদকের চিঠি

অনলাইন ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসানের শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএসইসিকে সম্প্রতি দেওয়া এ চিঠিতে সাকিবের আর্থিক লেনদেন, শেয়ার মালিকানা, বিনিয়োগ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির আয়-ব্যয়ের রেকর্ডের বিবরণ চেয়েছে দুদক।

সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত ইতোমধ্যে শুরু করেছে দুদক।

দুদক উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটিকে অবৈধ সম্পদ উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার বাজারের অনিয়ম, অবৈধ জুয়া ও ক্যাসিনোতে জড়িত থাকা, সোনা চোরাচালান, কাঁকড়া রপ্তানি ব্যবসায় দুর্নীতি, ক্রিকেট-সম্পর্কিত অসদাচরণ এবং নির্বাচনি হলফনামায় সম্পদ গোপন করাসহ অসংখ্য অভিযোগের মুখোমুখি সাকিব। বিদেশে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

আওয়ামী লীগের হয়রানিমূলক ৫০০ মামলা, প্রত্যাহারের সুপারিশ

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বিভিন্ন আদালতে সহস্রাধিক মামলার মধ্যে প্রায় ৫০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পরে। রাজনৈতিক

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি

এক মঞ্চে সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচনী

ইসরায়েলের হত্যার দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে তার কার্যালয়। দখলদার ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে বলে যে দাবি

ইতিপূর্বে ভোট আপনারাও দিতে পারেননি আমরাও দিতে পারেনি-আমিরুল ইসলাম আলিম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সন্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক আমিরুল ইসলাম খান আলিম উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রমানিককে