শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানার স্বার্থ-সংশ্লিষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ওই হিসাবে ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে।

বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মনিরুল ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ, তার ছোট বোন রেহানা সিদ্দিক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বর্ণিত অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই অ্যাকাউন্টটি অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে ব্যাংক হিসাবটি ফ্রিজ করার আদেশ দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংঘর্ষে উত্তাল, এনসিপি-ছাত্রদলের মধ্যে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

খালেদা জিয়ার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জিয়া পরিবারের

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবার। শনিবার দলটির সিনিয়র

পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয়

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক

মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি

নারীদের যারা অবমাননা করে, নারী সমাজ তাদের পক্ষে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা