শেখ হাসিনা দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

নিজস্ব প্রতিবেদক: দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় তিনি এ বক্তব্য দে

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণের কাছে বিজেপি সরকার দাবি করছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। এমন প্রসঙ্গ টেনে কটাক্ষ করে ওয়াইসি বলেন, তাহলে দিল্লিতে বসে থাকা মোদি জির বোনকেও বাংলাদেশে পাঠানো হোক। তার এই বক্তব্যে সমাবেশে উপস্থিতরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান।,

ওয়াইসি উপস্থিত জনতাকে স্লোগান দিতে আহ্বান জানিয়ে বলেন, যদি তারা চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, তবে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলুন। জবাবে জনতা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এরপর তিনি সরাসরি মোদিকে উদ্দেশ্য করে বলেন, এই আওয়াজ শুনুন, তাকে নিয়ে যান, তাকে বের করে দিন, বাংলাদেশে পৌঁছে দিন।

এর আগেও ওয়াইসি বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে।

জবাবে ওয়াইসি বলেন, মোদির দাবি অনুযায়ী যদি বাংলাদেশিদের প্রশ্ন ওঠে, তবে দিল্লিতে থাকা বাংলাদেশ থেকে আসা এক ‘বোন’-কেও পাঠানো হোক। তিনি বলেন, সীমাঞ্চল অঞ্চলে তাকে নিয়ে আসুন—আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ওয়াইসির এই বক্তব্যে স্পষ্টভাবে শেখ হাসিনাকেই ইঙ্গিত করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও

দের যুগ পর সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক ফেরদৌসী যুগ্ন-সম্পাদক রফিকুল 

জহুরুল ইসলাম, সিনিয়র রিপোর্টার: দেড় যুগ পরে উৎসব মুখোর পরিবেশে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৪ মাসের শিশু সন্তানের স্বীকৃতি পেতে ভুক্তভোগী নারীর আকুতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও বর্তমানে স্বামী-স্ত্রীর সম্পর্কে চরম টানাপোড়েন দেখা দিয়েছে। স্বামী পক্ষ সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর ফলে

রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা

ঠিকানা টিভি ডট প্রেস: মার্কিন নতুন প্রশাসন অভ্যন্তরীণ শিল্প খাতকে সুরক্ষা দেওয়ার যে কৌশল নিয়েছে তাতে রপ্তানি বাণিজ্যে লাভবান হবে বাংলাদেশ। আমদানি নিরুৎসাহিত এবং সম্পর্কে

২৮ নভেম্বর ঢাকায় আসছেন জাকির নায়েক

নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার

ভোর রাতে সমর্থকদের কটু কথা না বলার আহ্বান জানিয়ে এমপি আমির হামজার পোস্ট

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ করেছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)