শেখ হাসিনা জানুয়ারিতে ফিরছেন দাবি, যা জানাল ফ্যাক্টচেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরবেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে ২০২৫ সালের জানুয়ারি দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি বরং, ভিন্ন ঘটনার একাধিক পুরোনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।’

টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। শেখ হাসিনা ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ৬ আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন বলে দাবি করা হয়।

ভিডিওতে উপস্থাপক দাবি করে বলেন, শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছুর হিসাব নিব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এতো সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই। মনে রেখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে।’ তবে, টিকটকের এই ভিডিও ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি।’

এদিকে এ নিয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম এএনআই এর ‘ANI News’ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৭ জানুয়ারি ‘India is trusted friend…’ Bangladesh PM Sheikh Hasina lauds India’s role during 1971 Liberation War শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ফুজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পরে, যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা।

এ ছাড়া ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়। অর্থাৎ, ভিডিওটির সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বিলম্বে মাসে ক্ষতি ১৪৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নদীর তীরে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে (সিওডি) যেতে দফায় দফায় বিলম্ব হচ্ছে। পর্যাপ্ত কয়লা

লাইলাতুল কদরের সন্ধানে আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট: রমজানের শেষ দশকে বিশেষ এ সময়ের কোনো এক বেজোড় রাত্রিতেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এরই সন্ধানে পবিত্র আল আকসা মসজিদে ইবাদত-বন্দেগির জন্য

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে

সকালে সড়কে ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে

সংক্ষিপ্ত সিলেবাস ও অটোপাসে শিক্ষার মানে দীর্ঘমেয়াদি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির সময় শিক্ষার্থীদের স্বার্থে নেয়া অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের সিদ্ধান্ত এখন দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ফেলেছে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই

ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

অনলাইন ডেস্ক: প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’ আজ