শেখ হাসিনা-জয়-পুতুলের তিন মামলার রায় ২৭

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিতে অনিয়মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক তিন মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৩ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ২৭ নভেম্বর এই রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন।

দুদকের আইনজীবী মঈনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে বিচারাধীন তিনটি মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জন আসামি রয়েছেন। একই আদালতের আরেক মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন অভিযুক্ত। অপর মামলায় সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ মোট ১৮ জন অভিযুক্ত।

মামলার অন্য আসামিরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার, সাবেক অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, সাবেক উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার বিচার কাল থেকে সরাসরি সম্প্রচার

ঠিকানা ডেস্ক: হাসিনার বিচার কাল ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.

শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনে

রাজশাহীতে স্কুলের সামনে শিক্ষকের গলায় ছুরিকাঘাত, ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারুফ কারখীকে ছুরিকাঘাত করেছেন এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা

নাগরপুরে শীর্ষ সন্ত্রাসী সিজু গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নাগরপুর  উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সজিবুল হুদা সিজু

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঠিকানা ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য