শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডেস্ক রিপোর্ট: জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ), ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখিত তথ্যের বরাতে এ কর্মকর্তা জানান, সিআইডি গোয়েন্দা তথ্য থেকে জানতে পারে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে “জয় বাংলা ব্রিগেড” গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন।’

মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে। ড. রাব্বি আলমের (যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি) সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতা-কর্মীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনায় “জয় বাংলা ব্রিগেড” নামে প্ল্যাটফর্মে দেশ/বিদেশ থেকে অংশগ্রহণকারীগণ বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না মর্মে আলোচনা হয়।

সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার বেলা ২টার দিকে নয়াপাড়া

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের নেতৃত্বাধীন আইওএফ’র ১২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে এজাহারনামীয় ১২ জন আসামি

বাঁশখালীতে ঘরের ভেতর খেলতে খেলতেই সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের

আমি নির্বাচিত হলে চর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশাআল্লাহঃ অধ্যক্ষ আলী আলম

আল আমিন: সদিয়া চাঁদপুর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড কর্তৃক আলোচনা সভায় অধ্যক্ষ আলী আলম বলেন, বিগত সময় যারা নির্বাচিত হয়েছিলেন তারা গ্রামের মানুষের ভাগ্য

পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার