শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় সিআইডির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে এ বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি।

শুক্রবার দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতাপ্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। তদন্ত শেষ করে সিআইডি হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাভার-আশুলিয়ায় ৩ ছাত্র হত্যা মামলায় চার্জশীট দাখিল, ২০৮ জন অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক: সাভার ও আশুলিয়ায় ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলা পুলিশের তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের সমাবেশের প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম

ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারন মানুষের আনাগোনা থাকলেও

জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরি করায় মো. আলম মিয়া নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে

ইরানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক ইরানের নানতানজ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। শনিবার সংঘটিত এ হামলায় ভূগর্ভস্থ

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সীমানা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশ অনুযায়ী