শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ হবে কি না, সে বিষয়ে আদেশ হওয়ার কথা ছিল গত রবিবার। কিন্তু আসামিপক্ষের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের দিন দুই দিন পিছিয়ে দিয়েছিলেন। আজ মঙ্গলবার আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এই মামলার মোট আসামি ১৭ জন। এই ১৭ আসামির মধ্যে বর্তমানে কর্মরত ১০ জন সেনা কর্মকর্তাও আছেন, যারা অপরাধ সংঘটনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) ছিলেন।

এই ১০ আসামি হলেন—ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান, মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে)। এই আসামিরা র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) ছিলেন।

আর লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও সারওয়ার বিন কাশেম ছিলেন র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সাবেক পরিচালক।

পলাতক আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর-রশিদ, র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের সাবেক পরিচালক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ খায়রুল ইসলাম।

গ্রেপ্তার আসামিদের সবাইকে কড়া নিরাপত্তার মধ্যে গত রবিবার ট্রাইব্যুনালে আনা হয়। পরে মামলার তিন আসামি ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান ও লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন।

উল্লেখ্য, গুমের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে অন্তর্বর্তী সরকার নতুন আইন করেছে। গত ২ ডিসেম্বর গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনার ঈশ্বরদীতে ইফতারের পর ২৬ শ্রমিক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে কমপক্ষে ২৬ শ্রমিককে রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

বেলকুচি পৌরসভায় ভিজিএফ চাল বিতরণে ২ কেজি করে কম দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কার্ডধারী ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ভুক্তভোগীকে মাত্র

আরও পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আরও ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার। ২০২৩ সালের নভেম্বর থেকে ১ মে পর্যন্ত