শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

একইসঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন সকালে জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এই বিচারকাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের ওপর পরমাণু হামলার দ্বারপ্রান্তে পাকিস্তান: শেহবাজ শরীফের স্পষ্ট ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে ১৯ দিনের ভয়াবহ সংঘাতে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এবার সেই সময়কার এক ভয়ঙ্কর সম্ভাবনার ইঙ্গিত

বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: তৎকালীন (আওয়ামী লীগ) সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিডিয়ার হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে কারণেই

এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মোট ৪৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্য ৫৪৭ জনের অনুপস্থিতিতে

চোর আতঙ্কে বাঁশখালী: একমাসে অর্ধশতাধিক চুরি!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বেড়েছে গরু, বসতঘর, অটোরিকশার ব্যাটারী ও মোটর সাইকেল চুরির ঘটনা। প্রতিদিন কোন না কোন গ্রামে হানা দিচ্ছে

জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে

এবারো বসছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: এবারের বৈশাখেও বসছে না পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফসহ উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় দুই বাংলার এই