শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একই সঙ্গে আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেন। এদিন সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের ডান হাত ছিলেন সাবেক আইজিপি মামুন। এজন্য তাকে কৌশলগত কারণে সহযোগী আসামি করা হয়েছে। শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে উল্লেখ করে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি।’

অন্যদিকে ট্রাইব্যুনালে আসামির পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনিন নাহার। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটা মামলা আছে। সেই মামলায় তিনি একাই আসামি ছিলেন। আজ তার সঙ্গে আসামি হিসেবে সাবেক আইজিপি মামুনকে যুক্ত করে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। ফলে মামুন এখন এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সহআসামি হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

মামুনকে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পুলিশের সিআইডি প্রধান ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ৭ আগস্ট তাকে এক বিশেষ পরিস্থিতিতে অবসরে পাঠানো হয়। ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। হত্যা, গুমসহ নানা অপরাধের অভিযোগে এ পর্যন্ত মামুনের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে।

এদিকে, সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে ১৮ মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাত হলেই বেলকুচি পৌসভায় বসে মাদকের আসর: জেনেও ব্যবস্থা নিতে পারছেনা প্রশাসন 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় রাত হলেই বসে মাদকের আসর। সেই সাথে চলে নানা অনৈতিক কর্মকান্ড। দির্ঘদিন যাবৎ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা রফিকুল

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে

সিরাজগঞ্জে নারীদের অগ্রযাত্রায় বাধা নয়, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে জামায়াত কোনো বাধা হবে না। বরং নারীদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ ভোট দিয়ে যাবে না: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট এখন আর রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে

জামায়াতে ইসলামীর চাঁদাবাজি-দুর্নীতি করার অভিজ্ঞতা নেই: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের সম্পদ চুরি, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করার অভিজ্ঞতা জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.