শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলার অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। যার কারণে আগামীকাল সোমবার পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নবায়ন হবে নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনীতিক পর্যায়ের বৈঠক আজ মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বৈঠকে যোগ দিতে চীনে

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার

সাবেক বিমান বাহিনী প্রধানের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে

প্রশাসনের নিলাম বাণিজ্য: দুই কোটি টাকার ট্রাক দুই লাখে বিক্রি

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)তানভীর আহমদের বিরুদ্ধে নিলামের নামে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই

শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দিবাগত

সুন্দরগঞ্জে আমগাছে ঝুলন্ত মরদেহ, তদন্তে পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আমগাছ থেকে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার