শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রায়ের দিন ধার্য হবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত করার দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হলো আজ বুধবার (২২ অক্টোবর)।

মামলাটির অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজস্বাক্ষী হয়েছেন। যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রায়ের দিন ধার্য হবে আগামীকাল।

তিনি আরও বলেন, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে বলে মনে করে প্রসিকিউশন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্কের সময় বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল, তখন আন্দোলন বৈধ ছিলো। তবে সরকার পতনের একদফা আন্দোলন ছিল অবৈধ।

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালাস চান আইনজীবী আমির হোসেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় সংসদ নির্বাচনের নতুন প্রার্থী ঘোষণা করলো জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিবেদক: দিনক্ষণ ঠিক না হলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন

কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর), সকালে কারওয়ান বাজারের সার্ক

সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেইট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে

৫৮ হাজার ভুয়া টিসিবি কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিতরণ করা ৯০ হাজার টিসিবি ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৮ হাজার ৪২৬টি বাতিল করা হয়েছে।

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরের গুঞ্জন, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বেআইনি হামলার ফলে সাধারণ মানুষ ও বিশ্ব