শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।’

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় বাংলাদেশের যুক্ত হওয়ায় চিন্তিত ভারত

অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি

৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন আগ্রাসী এই শুল্ক হার

মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দিল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দিল্লি বিমানবন্দরে আটকে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯ মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত ৮টা ১৩ মিনিটে সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস

বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনা: বাঁশখালীর দুই জেলে নিখোঁজ, চারদিনেও খোঁজ মেলেনি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই জেলে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। বড় জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে