শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আজ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ দুপুরে এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন।

শেখ হাসিনার সাথে এ মামলায় আসামি হিসেবে আরও আছেন- পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেপ্তারকৃত পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

এটিই জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। একইসঙ্গে জুলাই গণহত্যায় তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি।

মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন‍্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ‍্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই-আগস্টের গণহত্যার ব্যাপক ভিত্তিক তদন্ত শুরু হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেয়ে দেখলে আপু ডাকলে বুঝতে হবে চরিত্রে সমস্যা : ইউএনও

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনকে ‘আপা’ বলে ডাকায় সম্প্রতি এক ব্যবসায়ীর সাথে রাগান্বিত হয়ে তিনি বলেন, আপা নয়, মা বলে ডাকবেন। এছাড়া তিনি

ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ,রাষ্ট্রপতির শাসন জারি

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের চার দিন পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর

সিরাজগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আইয়ুব আলীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির

আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন, তাদের দায়িত্ব নেবেন কীভাবে? ভিপি নুরকে প্রশ্ন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক: ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো

প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য

ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫০ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী চুক্তিটির মূল্য প্রায়