শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

শুক্রবার (৪ এপ্রিল)’ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।’

শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার সহ দুই পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা দর্শনায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবির ৬ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে

টাঙ্গাইলে বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল শহরের সন্তষস্থ মাদারখোলা এলাকায় বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জিয়া স্মৃতি পাঠাগার ও মাওলানা

জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ–০৬ আসনের

সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন মতিয়ার রহমান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সিবিপি মনোনীত প্রার্থী কমরেড মো: মতিয়ার রহমান। আপিল শুনানির চতুর্থ দিনে

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

আবদুল জলিলঃ যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’