শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন সরকারের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ, আঞ্চলিক কূটনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র প্রত্যর্পণ ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থিতহোটেল ইন্টারকন্টিনেন্টাল–এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। এ বিষয়ে বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান বলেন, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি ও পুঁজির সংকট মোকাবিলা।

তিনি জানান, ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ বাড়ানো, তারল্য সংকট নিরসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে অগ্রাধিকার। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলীয়করণের শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব ও সুশাসন ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, সরকার কেবল তরুণদের নয়—সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দেবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃদ্ধ, প্রতিবন্ধী ও নারীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) বাংলাদেশের উদ্যোগেই যাত্রা শুরু করেছিল। তাই বিএনপি সরকার চাইবে সার্ক আবার সক্রিয় ও কার্যকর হোক।

ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব কমিয়ে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ আলোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবে বলেও জানান তিনি।

চীন-বাংলাদেশ সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রসঙ্গে তারেক রহমান বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। তবে যেকোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, বিআরআই দেশের অর্থনীতির জন্য লাভজনক হলে সরকার ইতিবাচকভাবে এগোবে।

নির্বাচনে দুই শতাধিক আসনে জয় পেতে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা ইঞ্জিনিয়ারিং করেছি—জনগণকে কনভিন্স করার ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের পক্ষে আনা—এটাই ছিল আমাদের সাফল্য।”

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে যৌনকর্মীর চেয়ে সমকামিতায় বেশি ছড়াচ্ছে এইচআইভি, ১০ মাসে ২৮ জন পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১০ মাসের এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন ২৮ জন নারী-পুরুষ। এর মধ্যে রোগটিতে মারা গেছেন একজন। আক্রান্তের বেশির ভাগ ২০ থেকে ৩৫ বছর

নতুন পে-স্কেল বাস্তবায়নে তিন খাতে বড় সংস্কার আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে সরকারি পরিচালন কাঠামো পুনর্গঠন, অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় বিনিয়োগে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনটি খাতে বড় সংস্কার কার্যক্রম

সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি)

আমি যা বলছি পোড়াতে, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন: তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি

আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনটা কেমন হবে