শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না: সুলিভান

অনলাইন ডেস্ক: গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের তিনি বলেন, ‘তার মনে হয়েছে, ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন।’ খবর- হিন্দুস্তান টাইমস।

সুলিভান সম্প্রতি ভারত সফর শেষ করে গেছেন। বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।

হিন্দুস্তান টাইমস তার কাছে জানতে চায়- বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক বিতর্কিত পরিস্থিতিতে শেষ হয়েছে কিনা। এই প্রশ্নটি আসে শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পন্নুর হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ভারতে জল্পনা এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট- ক্ষমতাসীন বিজেপির এমন কিছু অভিযোগের প্রেক্ষাপটে।’

পাশাপাশি যাকে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের নেতৃত্বদানকারী’ হিসেবে বলা হয়, এমন অবস্থান থেকে সুলিভান কীভাবে এসব প্রশ্নের জবাব দেবেন? জবাবে সুলিভান বলেন, ‘আমি প্রথমেই এই ধারণা প্রত্যাখ্যান করব যে, আমি ডিপ স্টেট পরিচালনা করি। একইসঙ্গে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব যে, বাংলাদেশে ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল বিষয়টি সম্পূর্ণ হাস্যকর। ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আমার কথোপকথনের ভিত্তিতে আমি বিশ্বাস করি তারাও মনে করেন না আমরা এর পেছনে ছিলাম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভেড়ে না বড় জাহাজ, চট্টগ্রাম বন্দর কলম্বো-সিঙ্গাপুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

নিজস্ব প্রতিবেদক: অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল পলিপ্রবণ। নিয়মিত ড্রেজিং করলে বন্দর চ্যানেলে জোয়ারের সময় সর্বোচ্চ সাড়ে নয় মিটার গভীরতা পাওয়া যায়। ভাটার সময় গভীরতা

শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগের হামলা হ’তাহ’ত অসংখ্য রক্তাক্ত গাজীপুরে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা

কালিয়াহরিপুরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪০ লাখ টাকা ক্ষতি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কালিয়াহরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৪০লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭মে)

সলঙ্গায় গ্রাম আদালতে ন্যায় বিচার পাচ্ছেন সাধারণ মানুষ

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম। গত ৬ মাসে ইউনিয়ন পরিষদের তথ্যে মতে জানাযায় এখন পর্যন্ত মোট মামলা

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে “শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই

বিমানবন্দরে শাহরুখ-পত্নী গৌরীর কাছেও মাদক!

শনিবার বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানে মাদককাণ্ডে গ্রেফতারের পর একে একে উঠে আসছে পুরনো সব ঘটনা। কখনো জানা যাচ্ছে, আরিয়ানের জন্মের পর শাহরুখ