শেখ হাসিনাবিহীন দেশ ভালো চলছে না, বোঝাতেই এসব নাশকতা ঘটতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনাবিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না, এমন দেখানোর জন্যই নাশকতার ঘটনা ঘটতে পারে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি। এটা ছাড়া গণতন্ত্র এগোবে না। ফ্যাসিস্টের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথচলা আমরা অর্জন করেছি। জনগণ যাকে নির্বাচিত করবে, তার দায়িত্ব হলো সমাজ ও দেশকে নিঃসংকোচ করা। বিএনপি সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।,

নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে।,

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ইস্যুতে রিজভী বলেন, পিআর হলো জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, বিভ্রান্তি সৃষ্টি এবং জনগণের মনোযোগ অন্য দিকে সরিয়ে দেওয়া। জনগণ এটা কখনো মেনে নেবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

রায়গঞ্জে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ নানা কর্মসূচীর মধ্যে দিয়েছে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার

এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ভারতে বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারালেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যের সন্তান। তাকে চীনা আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে খুন করা হয়। সংবাদমাধ্যমের

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে

কুষ্টিয়ায় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিরপুরে সরকারি ৩০০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান