শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছরের ভারতীয় দালালরা দেশে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে দেশ ছিলো ভারতের সাপ্লাই কলোনীর মতো। ভারত আমাদের অর্থনীতিকে শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে রাজনৈতিক গোলামির শৃঙ্খলে বন্দি করে রেখেছিলো। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। ভিপি বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দিল্লির দালালদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে ছাত্রজনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদের কবর দেওয়া হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম নেবে না।,

এসময় সুনামগঞ্জ ৫ আসনে (ছাতক-দোয়ার) জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা এবং সমাবেশে বক্তব্যের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চকনুর বাজার এলাকায় সড়ক ধসে বড় গর্ত: দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সদর থেকে জেলা সদরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের চকনুর বাজার এলাকায় একটি বড় অংশ ধসে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। এতে

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বের হওয়া ১৭১ জন রোহিঙ্গাকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,

সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৃথক এলাকায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়ন ও কাজিহাল

শাহজাদপুরে ফিরে এলো মওলানা ছাইফুদ্দিন এহিয়া কলেজের পরীক্ষা কেন্দ্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র অবশেষে ফিরে পেল শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রী

জামায়াত প্রার্থী দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের