শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এটার জন্য প্রক্রিয়া সবসময় জারি রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।’

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোল আমার কথা অনুযায়ী কাজ করবে না। এক্ষেত্রে তারা তাদের আইন-কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে ব্লকেড কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের যেনো ভোগান্তি না হয় সে ব্যাপারে সচেতন করতে আপনারা সাংবাদিকরাও ভূমিকা রাখতে পারেন। সবার দাবি-দাওয়ার আন্দোলনগুলো যদি রাস্তা ছেড়ে এমন একটি জায়গায় করা হয় যেখানে ভোগান্তি হবে না, তাহলে সেটা খুব ভালো হয়।’

ইমিগ্রেশন ব্যবস্থা সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি, তাই সিস্টেমটা কেমন হয়েছে তা দেখতেই এসেছিলাম। আগের তুলনায় অনেক কিছুই আধুনিক ও উন্নত হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা মনির বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে  

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমিত করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস)। একসাথে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না বিকাশ, নগদ

বিটিসিএলের এমভিএনও সিম চালু, থাকবে যেসব সেবা

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো কারিগরি পরীক্ষার মাধ্যমে সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। বিটিসিএল পরিচালিত

সিরাজগঞ্জে তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে

উখিয়া সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে