শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করলো এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে কয়েকটি পাঠ্যপুস্তক সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। কিছু সংস্করণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনের পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত বছরের ২৮ ডিসেম্বর পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরপর থেকেই এ বিষয়টি আলোচনায় আসে।বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাধিক সংস্করণে ‘বঙ্গবন্ধু’ বিশেষণটি বাদ দেওয়া হয়েছে। তবে কিছু জায়গায় ‘বঙ্গবন্ধু’ রয়ে গেছে।

উচ্চ মাধ্যমিকের ইংরেজি বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের লেসনটি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলন সম্পর্কিত নতুন একটি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ধরণের পরিবর্তন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইতেও দেখা গেছে।

২০২৫ সাল পর্যন্ত অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ হিসেবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম হিসেবে গদ্যাংশে অন্তর্ভুক্ত ছিল। তবে এবারের নতুন পাঠ্যবইয়ে সেটি বাদ দেওয়া হয়েছে। বইটিতে ১২টি গদ্যের মধ্যে এবার ১১টি গদ্যের স্থান হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ব্যাপক পরিবর্তন এসেছে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবইয়ে। এরই ধারাবাহিকতায় এবার অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবই থেকে বাদ গেলো শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, গণঅভ্যুত্থানের পর পাঠ্যবইয়ে নানা সংশোধন এসেছে। প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ে শেখ মুজিব নিয়ে অতিরঞ্জিত তথ্য বাদ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়। এরপর এনসিটিবি এ সংশোধনের উদ্যোগ নিয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের

কয়েক বছরের তুলনায় নিত্য পন্যের মূল্য স্বাভাবিক এই রমজানে

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদতের মাস রমজান। রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় পন্যের

ঈদের দিন কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিনে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সোমবার (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পর্যটকদের ভিড় বাড়তে থাকে সৈকতে।

মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এরইমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার সৌদি

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডাঃ এম এ মুহিত ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ারকে দল থেকে সাময়িকভাবে স্থগিত করা

জামিন পেলেন বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক: মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (এডিসি) তাপসী তাবাসসুম ঊর্মি। একই সঙ্গে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি