শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বেধড়ক পেটুনি, মাইক ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার সাগর হোসেন নামে একজন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (২৬ মার্চ), সকাল ৯টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজালে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ শহরের দেশ মাইক অ্যান্ড অডিও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ার টেকার সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও মুজিবের ভাষণ চলতে থাকে। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সকাল ৯টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা কেয়ারটেকার সাগর হোসেনকে মারপিট করে এবং মাইক ভাঙচুর করে মাইকের হরেন নিয়ে যায়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, যেকোনো প্রোগ্রাম তিনিই মাইক ভাড়া করে থাকেন। আজও তিনি মাইক ভাড়া করেছিলেন এবং সাগরকে দেশাত্মবোধক গান বাজানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। মুজিবের ভাষণ বাজানোর বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন জানান, হামলা বা মারপিটের ঘটনার বিষয়টি তিনি কিছুই জানেন না। কেয়ার টেকার সাগর তাকে ভাষণ প্রচার নিয়ে কিছুই বলেনি। কেউ বা দুষ্ট চক্র তাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাতে পারে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, এমন একটা ঘটনা শুনেছি কিন্তু থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে মিলল পানির বোতল

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে এক কাটুনে ৯ বোতল তেলের বোতলে পানি পাওয়া গেছে। প্রতিটি বোতল ছিল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে

কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা

বিএনপি নেতা অমর কৃষ্ণর উদ্যোগে ৪’শ শীতার্তদের কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাসের নিজ উদ্যোগে পৌর এলাকায় চারশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী)

ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)