শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে ওএসডি হলেন গাসিক সচিব

গাজীপুর প্রতিনিধি: স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনে বিতর্কিত চিঠির জেরে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে কে ওএসডি করা হয়েছে। যদিও ছড়িয়ে পড়া চিঠিটিকে ভুয়া বলে দাবি করেছেন অভিযুক্ত ওই সচিব।

মঙ্গলবার (২৫ মার্চ), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে জেলার মসজিদে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর সমালোচনা শুরু হয়।’

গাজীপুর সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে দাবি করেন, যে চিঠি ছড়িয়েছে তা আমার নয়। আমি যে চিঠি দিয়েছি সেখানে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বাধীনতা দিবসের একটি চিঠিকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই সচিবকে ওএসডি করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব

ঠিকানা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম

সরকারের দ্বিপাক্ষিক সফরেও খোলেনি মালয়েশিয়ার শ্রমবাজার, আবারো সিন্ডিকেটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার এখনো বন্ধ রয়েছে। দুই দেশের সরকারপ্রধান পর্যায় থেকে শুরু করে উপদেষ্টা ও মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দফায় দফায়

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে বুধবার (২৩জুলাই) বিকেলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব স্ব ব্যাংকের চেক

সিরাজগঞ্জ জেলা বিএনপি বিলুপ্তের দাবীতে তারেক রহমানের কাছে খোলা চিঠি 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক

গণভোটে ‘না’এর পক্ষে রাষ্ট্র ও মিডিয়ার একটি অংশ কাজ করছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী আজাদির