শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার।

আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে এই তদন্ত পরিচালনা করে। তদন্ত কার্যক্রমের সমন্বয় করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), এবং আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

তদন্তে দেখা গেছে, এসব সম্পদের একটি বড় অংশ অবৈধ অর্থ উপার্জন, কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অর্জিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে জমি, বিলাসবহুল ফ্ল্যাট, ব্যাংক হিসাবের অর্থ, শেয়ার, বিদেশি বিনিয়োগ, গাড়ি, সোনা ও অন্যান্য মূল্যবান সম্পদ।,

সরকারি প্রতিবেদন অনুযায়ী, দেশের ভেতরে মোট ৪৬ হাজার ৮০৫ কোটি ৩২ লাখ টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থাবর সম্পদ ৭ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা। অস্থাবর সম্পদ: ৩৯ হাজার ৩০ কোটি ৮৭ লাখ টাকা

বিদেশে থাকা জব্দকৃত সম্পদের পরিমাণ ১০ হাজার ৪৫১ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৬ হাজার ৯৭ কোটি ১১ লাখ টাকা। অস্থাবর সম্পদ: ৪ হাজার ৩৫৪ কোটি ৪৩ লাখ টাকা

প্রতিবেদনে আরও জানানো হয়, শেখ হাসিনার পরিবারের পাশাপাশি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর স্থাবর সম্পদ জব্দ হয়েছে ১৩ হাজার ৮৭১ কোটি ৫৬ লাখ টাকা। অস্থাবর সম্পদ জব্দ হয়েছে: ৪৩ হাজার ৩৮৫ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে মোট জব্দকৃত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকা

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থার একাধিক সূত্র।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কৌশলগত খারগ দ্বীপে মার্কিন বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,

জুলাই হত্যাকাণ্ডে ৯৫ জনের তালিকা জাতিসংঘে দিয়েছে বাংলাদেশ পুলিশ, কারা রয়েছে তালিকায়?

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে অনুষ্ঠিত ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের সময় সহিংসতার ঘটনায় বাংলাদেশ পুলিশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (OHCHR)-এ ৯৫ জনের একটি তালিকা সরবরাহ করেছে।

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, হাসপাতালে আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন চালুতে ট্যাংকার শিল্পে ধস, বেকার হওয়ার শঙ্কায় হাজারো শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও সময় সাশ্রয়ের লক্ষ্যে চালু হওয়া চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্প জ্বালানি খাতে নতুন দিগন্তের সূচনা করলেও এর কারণে চরম সংকটে পড়েছে দেশের ট্যাংকার

ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিত’ সম্মত হয়েছে। নিজের মালিকাধীন সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক

নীলার অনুরোধে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে স্মারকলিপি পাঠানো হয়েছিল: তনি

বিনোদন ডেস্ক: সচেতন নাগরিক সমাজের (সিসিএস) সদস্যসচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, সিসিএসের আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধেই জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে