শুক্রবার শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, কে হচ্ছেন পরবর্তী সভাপতি?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি।

দলীয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর দলে থাকতে চান না। সে হিসেবে চলতি বছরই দায়িত্ব থেকে বিদায় নিতে চান তিনি।

গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের সরাসরি গোপন ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন।

এবারের সম্মেলনে সভাপতি হওয়ার দৌঁড়ে বেশ কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। শীর্ষ পদটির লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমও।,

তবে দলটির ইতিহাস ঘেঁটে দেখা গেছে, শিবিরের রাজনীতিতে সেক্রেটারিই সাধারণত কেন্দ্রীয় সভাপতি হয়ে থাকেন। এমন না হওয়ার নজির খুব একটা দেখা যায়নি সংগঠনটিতে।

সে হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম দলটির নতুন কাণ্ডারি হওয়ার সম্ভবনা প্রবল। এক্ষেত্রে আলোচনায় থাকা সিবগাতুল্লাহ, আজিজুর রহমান আজাদ ও সাদিক কায়েমের সেক্রেটারি হওয়ার সম্ভবনা রয়েছে।

সংগঠনটির নেতারা বলছেন, আলোচনায় থাকা নেতাদের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে যিনি সভাপতি নির্বাচিত হবেন, ব্যতিক্রম না হলে তিনি আলোচনায় থাকা বাকি নেতাদের মধ্য থেকেই একজনকে সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।

তাদের মতে, ২০২৫ সালের এ সম্মেলন ছাত্রশিবিরের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

সামনে জাতীয় নির্বাচন থাকায় ভোটারদের একটি বড় অংশ তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে মেধাবী ও কৌশলী নেতৃত্বের দরকার। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র রাজনীতির নতুন ধারায় নিজেদের অবস্থান সুসংহত করাও নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি

নতুন দায়িত্ব নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য আরও একটি দুঃসংবাদের দিন। শনিবার (২১ জুন) তাদের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার উন্নয়নে পার্টনার স্কুলের মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে মানসম্মত শিক্ষার উন্নয়নে পার্টনার স্কুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২১ আগস্ট) বিকেলে গুডনেইবারস্ বাংলাদেশ

ভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে ছাগল বেঁধে রাখলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী জেলার চকধাদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এক বিতর্কিত কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক শহীদ

সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, নির্বাচন ঘিরে ব্যবহারের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য, কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে

৫ আগস্টের পর ছাত্ররাজনীতিতে উত্তাপ: সংঘর্ষে আহত ৬৯, শিবিরকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্রগণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সংগঠনটি আবারও ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে