শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) সকালে ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সেক্রেটারী এইচ.এম নুরুল আমিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ বদরুল হক।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসাইন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক আ.ন.ম মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জোবায়ের আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ হোছাইন ছানুবী, ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ কাসেমী, মোহাম্মদ রবিউল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণের সহ সাধারণ সম্পাদক কাজী এমরানুল হক, শ্রমিক নেতা মোহাম্মদ হোছাইন, হেলাল উদ্দিন প্রমূখ।

দ্বি-বাষিক সম্মেলন শেষে মো. রেজাউল করিম কে সভাপতি ও এইচ.এম নুরুল আমিন কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা পূর্বক শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কৃষক সার ডিলার ও বিএফএদের সাথে মতবিনিময়

নজরুল ইসলাম: চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যবস্থাপনা সঠিক রাখা ও কৃষকদের সমস্যা দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের

ডিবি হেফাজতে মোল্যা নজরুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল‍্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের প্রথম দিন 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে হরতালের প্রথম

ফারাক্কার বিপরীতে হচ্ছে ২৫ কিলোমিটারের স্থায়ী বাঁধ

নিজস্ব প্রতিবেদক: নদী ভাঙন বাংলাদেশের একটি অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে পদ্মা নদীর বিশাল সীমান্ত এলাকা ভাঙনের কবলে পড়েছে। বর্তমানে আমরা যে অংশে দাঁড়িয়ে

ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনও ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত

জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিজয় দিবসের সকালে কুষ্টিয়ায় আয়োজিত বিজয় র‍্যালিতে বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১