শীতের মধ্যেই মধ্যেই ফের বৃষ্টির আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে শীতের এই তীব্রতায় স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (২৯ জানুয়ারি) থেকে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রবিবারের মতো সোমবারও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী বুধবার থেকে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা শীতের প্রকোপ কিছুটা কমিয়ে আনবে।

আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির পর দক্ষিণাঞ্চলসহ কিছু এলাকায় শীতের দাপট কিছুটা কমতে পারে। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতের প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের

মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার দুদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজন গ্রেপ্তার

উৎসাহ আছে, বিনিয়োগ নেই: বাংলাদেশে পিছিয়ে জাপান

নীতিগত অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা ও অবকাঠামো দুর্বলতা জাপানি বিনিয়োগে প্রধান বাধা নিজস্ব প্রতিবেদক: দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা—সব মিলিয়ে বাংলাদেশে জাপানি

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য

সিরাজগঞ্জের তাড়াশ পরকীয়া সম্পর্কের জেরধরে সংঘর্ষ : প্রেমিক নিহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জের ধরে প্রেমিক আয়নাল হক (৪৫) নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।