শিশুরাও আয়নাঘরে আটক ছিল, ব্যবহার করা হতো জিজ্ঞাসাবাদে চাপ দিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা গোপন কারাগারে আটকে রেখেছিলেন শিশুদেরও। কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে এমন কারাগারে ছিল জেলে মাসের পর মাস। জিজ্ঞাসাবাদের সময় শিশুদেরকে জিম্মি হিসেবে ব্যবহার করা হয়েছিল। এমনকি তাদের দুধ খাওয়াতেও নিষেধ করা হয়েছিল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী একটি কমিশন এতথ্য দিয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, ৭৭ বছর বয়সী হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যিনি ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে তার পতনের পর পুরনো মিত্র ভারতে পালিয়ে যান।

হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যার মধ্যে শত শত রাজনৈতিক প্রতিপক্ষের বিচারবহির্ভূত হত্যা এবং আরও শত শত লোককে বেআইনিভাবে অপহরণ ও গুম অন্তর্ভুক্ত।

কমিশন বলেছে, তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ হয়েছে। এমন সর্বশেষ ঘটনা ২০২৩ সালেও ঘটেছে। একজন গর্ভবতী মহিলাকে তার দুই ছোট বাচ্চাসহ গোপন বন্দীশালায় আটকে রেখে মারধর করা হয়েছিল। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদেরকে গোপন বন্দীশালার সেই কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সঙ্গে রাখা হয়েছিল। এই বন্দীশালাটি ছিল র‌্যাবের। তার মা আর ফিরে আসেনি।

আরেকটি ঘটনায়, এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল। শিশুটির বাবার উপর চাপ সৃষ্টি করার জন্য “মানসিক নির্যাতনের এক রূপ হিসেবে” শিশুটিকে মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি।

ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করে যে নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।

কমিশন বলেছে, নিরাপত্তা বাহিনীর অপহরণ করা প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ।

কমিটির সদস্য সাজ্জাদ হোসেন টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, ‘কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী অফিসারদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও, তাদের সাক্ষ্য ব্যবহার করে জড়িত বাহিনীকে শনাক্ত করা হবে। এক্ষেত্রে, আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব।’

প্রতিবেদনে আরও বলা হয়, ভুক্তভোগীদের পরিবারের উপর প্রভাব বহুমুখী। এর মধ্যে গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত সবধরনের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে

আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের

ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় শিয়ালকোলের সাবেক ছাত্রনেতা লেবুর লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা

যুক্তরাষ্ট্রের ৮ ট্রিলিয়ন ডলারের যুদ্ধ খরচে প্রাণ গেল সাড়ে ৯ লাখ মানুষের

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নতুন কিছু নয়। সম্প্রতি এই আগ্রাসন আরও একধাপ বেড়েছে। গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়।

টাঙ্গাইলে পিকআপের চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় জান্নাত আক্তার আফরিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় এ

ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বেড়ে চলেছে ছিনতাই-ডাকাতির সংখ্যা। এসব যে দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র তা দেশের জনগণ বুঝেছে আরও আগেই। এবার ফাঁস হলো