শিশুবান্ধব সমাজের অঙ্গীকার-রায়গঞ্জে জেগে উঠল শিশু অধিকার সচেতনতা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিশুবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। রবিবার বিকেলে (৩০ নভেম্বর) উপজেলার ঘুড়কা ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ের মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতিমা। প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, গুড নেইবারস বাংলাদেশের টিম ম্যানেজার (গ্র্যান্ড রাইটিং) তুষার লিও ক্রুজ, সিডিসি সভাপতি এনামুল হক এবং দাদপুর জিআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, গুড নেইবারস-এর বিভিন্ন কর্মকর্তা ও শিশু পরিষদের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের প্রতি সহিংসতা, অবহেলা ও শোষণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির দায়িত্বশীল অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজকরা জানায়, ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু অধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বাড়বে এবং শিশুদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণে উৎসাহ তৈরি হবে।

অনুষ্ঠান শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় দুই শিশুর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা তুলে দেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমাঞ্চল দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ হওয়ায় এলাকাটি নিয়মিত নজরদারির আওতায় রয়েছে। মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী

গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: প্রতি-পদক্ষেপে ‘গণবদলি’ ও ‘গণশোকজের’ চাপে অবরুদ্ধ আন্দোলন। অবশেষে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চলমান বার্ষিক পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ করেন তারা। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের

সিরাজগঞ্জে বাস–রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর

ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে ফ্লোটিলা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ইসরাইলিদের বর্বরতার বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর)