শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে বুলডোজার দিয়ে পরিত্যক্ত জায়গা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারদের উদ্যোগে হাটের পরিত্যক্ত জায়গায় বুলডোজার ব্যবহার করে আগাছা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে হাটের পরিবেশ পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি পোকামাকড় দমনেও ইতিবাচক প্রভাব পড়েছে।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনভর হাটের উত্তরপাশে পরিত্যক্ত জায়গা পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

ইজারাদারগণ জানায়, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। দোকান ব্যবসায়ীরাও জানান, এই উদ্যোগের ফলে হাটের সৌন্দর্য ও পরিবেশ উন্নত হয়েছে। ফলে ক্রেতারা আরও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।

স্থানীয়রা বাজার কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলে হাটের স্বাস্থ্যসম্মত পরিবেশ আরও স্থায়ী হবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ মোড় থেকে আমতলা পর্যন্ত সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সড়কদ্বীপে আগাছা ও জঙ্গল অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে শিয়ালকোল হাটের ইজারা গ্রহণ করেন রমজান আলী, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল রানা পিন্টু, সুজন কবির ও আব্দুল মান্নান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা হাটের অবৈধ দখল উচ্ছেদ, রাজস্ব আদায় বৃদ্ধি, চলাচলের উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং খুচরা-পাইকারি ব্যবসায়ীদের জন্য নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী হাটের পরিবেশ ও ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা এবং গাছ রোপণের পরিকল্পনাও হাতে নিয়েছেন তারা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছোনগাছা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ইউনিয়নে ২ হাজার ৮’শ

জামায়াতের অংশগ্রহণ না করার কারণ জানাল দলটির শীর্ষ নেতা

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার অনুষ্ঠিত ওই সংলাপে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ

যমুনা উপজেলা’ বাস্তবায়ণে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের বিষয়ে সাংবাদিকদের সাথে এম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যাকাণ্ড: পলাতক আসামি হৃদয় গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিরাজগঞ্জ

জুলাই অভ্যুত্থান দিবসে নড়াইলে শহীদ পরিবার অবমূল্যায়নের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদের পরিবারকে অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ—৫ আগস্ট জেলা

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার হতে হবে এবং একই সাথে প্রয়োজনীয় সংস্কার