শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে রোববার (২০ জুলাই) বিকেলে এলজিইডি অফিস সংলগ্ন চক শিয়ালকোল এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ড সদস্য ছালাম শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক বলেন, ইউনিয়ন পরিষদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত সভা অত্যন্ত জরুরি। সরকারের নীতিমালা অনুযায়ী ওয়ার্ডভিত্তিক সভার মাধ্যমে জনগণের মতামত ও চাহিদা বিবেচনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং উপকারভোগীদের সঠিক বাছাই নিশ্চিত হয়।

সভায় ওয়ার্ডের চলমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সরকারি সহায়তা প্রাপ্তি, জন্ম-মৃত্যু নিবন্ধন, কর আদায়, সুবিধাবঞ্চিতদের চিহ্নিতকরণ, উপকারভোগীদের যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা নাগরিক সেবা সহজীকরণে সবাইকে পরিষদে এসে সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধনের তিনি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ, সংরক্ষিত নারী সদস্য রেহানা খাতুন, সাবেক ইউপি সদস্য দীপন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রায় ৪ শতাধিক সাধারণ জনগণ অংশগ্রহন করেন।

ওয়ার্ড সভাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত বলে মনে করেন আয়োজকরা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত। জনগণের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ্যে আসা দরকার। বৃহস্পতিবার ঢাকায় প্রেস

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল

যুদ্ধের জন্য প্রস্তুত, ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির।

চৌহালীতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

দাউদ রানা চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তা নির্মাণ ও চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর