শিয়ালকোল আব্দুল্লাহ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নজরুল ইসলামঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের অন্যতম বিদ্যাপিঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের নিজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিমসহ কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় ৬’শ, ৪’শ,২’শ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, গোলক নিক্ষেপ, ভারসাম্য দৌড়, চোখ বেধে পাঁতিল ভাঙ্গা, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অংক দৌড়, শিক্ষক শিক্ষিকাদের জন্য ভাগ্য দৌড়, কর্মচারীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সকলের জন্য ১৬০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ২৫টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিশেষ আকর্ষণীয় বালিশ খেলায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ খেলায় অংশগ্রহন করে প্রথম হন।

এ খেলাধূলার কার্যক্রম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাদিরা খানম, প্রভাষক সাখাওয়াৎ হোসেন, আমেনা খাতুন, আলী আক্কাছ, হাসান মোর্শেদ, বুলবুল আহম্মেদ, আবু রায়হান, গীতি কবিতা রায়, আব্দুল করিম খান, মাহমুদুল হাসান, আয়শা খাতুন, সম্পা দেব, রেহানা আহম্মেদ, খ.ম. মশিউর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক শাহাদৎ হোসেন, সেলিনা বেগম, ফরিদুল ইসলাম, মজনু সরকার, আব্দুস ছালাম, ছাইফুল ইসলাম, আকতার হোসেন, আব্দুর রাজ্জাক, মাসুদা সুলতানা, সমাপিকা সাহা, তারিকুল ইসলাম, নীল রতন ঘোষ, মৌপিয়া ইসলাম, নিশাত জাহান, রেখা খাতুন, জুয়েল রানা প্রমুখ। দিনব্যাপি ছেলে ও মেয়েদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শিক্ষকদের সম্মাননা তুলে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হয় ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের প্রভাষক আব্দুল বাছেদ ও মনিরুল ইসলাম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কিশোরগঞ্জে পূজার বরাদ্দের ১০০ টন চাল আত্মসাৎ চাল

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ৬৪টি মন্দির ও সংগঠনের তালিকা দেখিয়ে ডিসির বরাদ্দের ১০০ টনের বেশি চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। তালিকায় নামের পাশে একটি সংগঠন ছাড়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের

রুমিন-হাসনাত বাকযুদ্ধ: পাল্টাপাল্টি কটূক্তি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ

বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে মালিক পালিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

খোকশাবাড়ী ইউপি প্রশাসক সাইদী রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নজরুল ইসলামঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান (প্রশাসক) সাইদী রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছে