সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিকের ভিতর থেকে পাতিলের মিলের ভিতর থেকে লোহার পাটা চুরির অভিযোগে শফিকুল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে ক্রেনের মাধ্যমে একটি মিনি ট্রাকে লোহার পাটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি প্রকাশ পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাতিলের মিলের মালিক সাইফুদ্দিনের লোহার পাটা ক্রেন ব্যবহার করে মিনি ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল শফিকুল। এ সময় ট্রাকটি শিয়ালকোল সাহাপাড়া সড়কে পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা গাড়িটি থামিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সদর থানার এসআই আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ট্রাক নম্বর সিরাজগঞ্জ-ন-১১-০০৬০ সহ লোহার পাটা এবং ঘটনার সাথে জড়িত শফিকুলকে আটক করেন।
সদর থানার এসআই আল-আমিন জানান, ট্রাক, লোহার পাটা এবং অভিযুক্ত ব্যক্তিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.