শিয়ালকোলে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের ছেলে মনি ফকিরের বিরুদ্ধে।

শুক্রবার (৬জুন) রাত সাড়ে ১০ টার দিকে বহতী গ্রামে নিহতের বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। মাথায় আঘাত প্রাপ্ত বাদশা মিয়ার অবস্থার অবনতি দেখা দিলে সিরাজগঞ্জ থেকে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় আজ ভোর ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে নিহতের স্বজনেরা জানান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলা কালিয়াহরিপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মুন্নি বেগম ও বহুতী গ্রামের ইব্রাহিম সেখের পুত্র বাদশা মিয়া প্রেম করে বিয়ে করেন। দাম্পত্য জীবনে পারিবারিক কলহ জেরে দুই মাস আগে বাদশা মিয়ার বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। সেই বৈঠকে আপন মামা শশুরের ছেলে মনি ফকির (২৫) নানান হুমকি প্রদান করতে থাকে এবং পরে ঝামেলা হলে দেখে নিবে বলে জানিয়ে দেয়। এরই জের ধরে গতকাল শুক্রবার (৬জুন) রাত সাড়ে দশ টার দিকে বাদশা মিয়াকে বাড়ী থেকে মোবাইলে ডেকে নিয়ে পুকুর পাড়ে কালভার্টের পাশে মনি ফকির তাঁকে বড় চাপাতি দিয়ে মাথায় পিছনে, ডানে ও মাঝখানে মোট চারটি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (নিঃ) প্রণয় কুমার প্রামানিক বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ বিষয়ে হত্যার কারন ও মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না: প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু

স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি

শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২১ ফেব্রুয়ারি)

সলঙ্গার হাটিকুমরুলে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

লুৎফর রহমান: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে সলঙ্গার হাটিকুমরুল বাজারের উজ্জ্বল হোসেন গংদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রেরহামলা চালানোর পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে