শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন— একই গ্রামের মৃত চান্দ আলীর ছেলে নুরু সেখ (৭০), আবু কালামের স্ত্রী তানিয়া (২৫), নুরুর ছেলে ইউসুফ (১৯), ইয়াছিনের ছেলে সবুজ (১৫), নজর প্রামানিকের ছেলে কালাম ও বক্কার। এদের মধ্যে দুজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আরিফ, পিন্টু, জালাল, শরিফ, ইসহাক, মাহিম ও খাদিজা নামের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এতে ইউসুফের ওপর ছাত্রলীগ নেতা আরিফ মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। রানাকে মাহিম বাঁশ দিয়ে মারধর করেন এবং সবুজকে পিন্টু ও খাদিজা মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নুরু সেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, শাওমি মোডেলের একটি মোবাইল সেট ভেঙ্গে ফেলে এবং হামলাকারীরা ঘর ভেঙে প্রায় দুই লাখ টাকা নগদ ও এক ভরি স্বর্ণের তিনটি গহনা নিয়ে যায় যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যেরা বলেন, নুরু সেখ ও তার আত্মীয় স্বজনরা দীর্ঘ কয়েক যুগ ধরে ওই জমি ভোগদখলে রয়েছে। মাত্র ১ ডেসিম্যাল জমি অবৈধভাবে দখলের চেষ্টা থেকেই এই বিরোধের সূত্রপাত। গৃহপালিত গরুর খাদ্যের জন্য প্রতি বছরের মতো খড়ের পালা দিতে গেলে আগে থেকেই অভিযুক্তরা মারমুখী আচরণ শুরু করে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালায়।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ওই এলাকার ঘটনা মৌখিকভাবে জানতে পেরেছি তবে অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর সরকারী প্রথমিক

বিএনপির প্রার্থী বাছাইয়ে শিক্ষাগত যোগ্যতার প্রাধান্য

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত একক প্রার্থী তালিকায় শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দিয়েছে বিএনপি। দলটি ঘোষিত ২৩৭ আসনের মধ্যে ২৩৬ আসনে প্রার্থী নির্ধারণ

টাঙ্গাইলে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে

স্ত্রীর দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে নার্সের অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামে। অনশনরত তরুণীর নাম

হাসিনার পতনের পরও রাজেশ ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর স্টেশন চীফ হিসেবে কাজ করছেন

ডেস্ক রিপোর্ট: অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চীফ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।, রোববার (১২