শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

নজরুল ইসলাম: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এবং উন্নয়ন সহায়তা তহবিল (স্থাবর সম্পত্তি ১%) এর আওতায় সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৩৯ লাখ টাকা ব্যয়ে তিনটি গ্রামীণ রাস্তা সংস্কারসহ আরসিসি ও এইচবিবি করণের ফলে ওই অঞ্চলের জনতার মুখে হাসি ফুটেছে। তিনটি রাস্তা পাকা করণের ফলে কৃষকের উৎপাদিত কৃষিজাত পণ্য সহজেই বাজারজাত করে সুলভ মূল্য পাচ্ছেন কৃষকরা। এছাড়া সাধারণ যান চলাচলেও নতুন দিগন্তের সূচনা হয়েছে।

জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে দিয়ারবৈদ্যনাথ ও চকশিয়ালকোল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে পাঁচ লাখ টাকা ব্যয়ে চক শিয়ালকোল আবু তালেবের বাড়ি হতে মোজাফফরের বাড়ির অভিমুখে রাস্তা সংস্ককরসহ সিসিকরণ ৭২.৭ মিটার, চব্বিশ লাখ টাকা ব্যয়ে চকশিয়ালকোল বদিউজ্জামের বাড়ি হতে ক্ষুদ্রশিয়ালকোল জামে মসজিদ পর্যন্ত সংস্কারসহ এইচবিবি করণ ৪৪০ মিটার, দিয়ারবৈদ্যনাথ মাহমুদুলের বাড়ি হতে মতিন মুন্সির বাড়ির অভিমুখে রাস্তা সিসিকরণ দশ লাখ টাকা ব্যয়ে রাস্তার পাকা করণের কাজ সুষ্ঠভাবে সম্পর্ণ হয়েছে।

স্থানীয় জনগণ ও বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, এই রাস্তা তিনটি পাকা হওয়ায় আমাদের ভাগ্য খুলেছে। দীর্ঘ দিন ধরে আমরা রাস্তার জন্যে খুব কষ্টে ছিলাম। এখন সেই কষ্ট দূর হয়ে আমাদের মুখে হাসি ফুটেছে। রাস্তা তিনটির কাজের সার্বক্ষণিক তদারকি করেছেন, শিয়ালকোল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক, ইউপি প্রশাসক কুষিবিদ আনোয়ার সাদাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ।

শিয়ালকোল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুক বলেন, রাস্তার কাজের গুণগত মান বজায় রেখে সুন্দর করতে আমরা যথাসাধ্য চেষ্ঠা করেছি। রাস্তা তিনটি পাকা করণ হওয়ার ফলে ওই অঞ্চলের জনগণ খুব খুশি।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ কোনটি শেষ হয়েছে আবার কোনটি চলছে। তিনি বলেন, ওই তিনটি রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে দেখেছি কাজের মান যথেষ্ট ভালো হয়েছে। আমরা জনগণের কল্যানে ও তাদের মুখেহাসি ফুটাতে বিভিন্ন রাস্তার উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি। আমাদের সেই কাজে জনগণ তথা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে উৎসাহ দেবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিকটক বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই টিকটক অ্যাপটি বন্ধ হয়ে গেছে। সেখানকার ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে- টিকটিককে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সিরাজগঞ্জ জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। ভোরে শহরের ইবি রোডস্থ দলীয়

রমজান সামনে রেখে ছয় নিত্যপণ্যের আমদানি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর-অক্টোবরে আমদানি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষত সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর—রমজানে বেশি চাহিদার এসব পণ্য এবার আগেভাগেই বড় পরিমাণে আমদানি করা হয়েছে, যা

জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের মিছিল

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) স্মৃতিসৌধে তাদের বিভিন্ন স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সেখানে

কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত্যুর মিছিল! 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে এক মাসে সাতজন পর্যটকের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৮ জুলাই সাগরের হিমছড়ি পয়েন্টে ভেসে

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন