শিবির ও ছাত্রদলের নেতার রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধার,সত্যতা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে ছাত্রশিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার হল শাখা ছাত্রদলের সভাপতির কক্ষ থেকে সেগুলো উদ্ধার হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।,

তবে এই ভিডিও এবং অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ ভুয়া ও গুজব বলে কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর, ছাত্রদলের আহ্বায়ক ও শিবিরের সভাপতি। মূলত ভিডিওটি ২০২৪ সালের ১৮ আগস্ট টঙ্গিবাড়ি থানা পুলিশের লুটপাট হওয়া অস্ত্রের একটি চিত্র। সে সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করে। সম্প্রতি ফেসবুকে সেই ভিডিওটি নবাব আব্দুল লতিফ হলের বলে প্রচার হওয়ায় বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

এ ভিডিওর সঙ্গে শিবিররের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। এ বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিষয়টি ছড়িয়ে পড়েছে সেটি আমার নজরে এসেছে। বিষয়টি একেবারে ভিত্তিহীন এবং গুজব এতে কোনো সন্দেহ নেই। এ যুগে এসেও এরকম গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। এতক্ষণে শিক্ষার্থীরাও বিষয়টি বুঝে গেছে। তাছাড়া ছাত্রশিবির অস্ত্রের রাজনীতি করে না।

সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি। যারা এ সময়ে এসেও এসব প্রোপাগান্ডা ছড়ায় তাদের রাজনৈতিক নিচু মানসিকতার জন্য আমাদের আফসোস হয়। রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘বিষয়টি যে সম্পূর্ণ গুজব সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি গ্রুপ ইচ্ছাকৃতভাবেই এ গুজবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময়ে তারা এখানে সেখানে অস্ত্র মজুদ আছে এমন বক্তব্য দিয়েছে। সেই ন্যারেটিভ থেকেও এটি করা হয়ে থাকতে পারে।’ সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিষয়টি শতভাগ ভুয়া। আমরা ঘটনাস্থল পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমেও যাচাই বাছাই করেছি। এমন কোনো আলামত নবাব আব্দুল লতিফ হলে পাওয়া যায়নি। দেশ এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই একটা মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ গুজবটি ছড়িয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা! উৎপত্তি স্থান নরসিংদীর ঘোড়াশাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিটে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। আবহাওয়া অধিদপ্তরের

বেলকুচিতে ‘৩৬ জুলাই বিপ্লব’ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ‘৩৬ জুলাই’ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: কোন গ্রুপে কোন দল, দেখে নিন এক নজরে

অনলাইন ডেস্ক: ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এবার। ৪৮ দলের গ্রুপ নির্ধারণ হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। এখনো ছয়টি দল চূড়ান্ত

সিরাজগঞ্জে মামা-মামি-মামাতো বোনকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬), নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ

বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি