শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’ দেয়া হবে। পাশাপাশি দেশব্যাপী নির্বাচনকেন্দ্রিক গণসংযোগ কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৩ অক্টোবর), গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনও বিষয় সামনে আনা উচিত হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।,

গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিএনপির এ নেতা বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনও অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায়, এমন কথা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ১লা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২

শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত

১০ মাসে আ. লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় তিন হাজার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায়ই ঢাকায় ঝটিকা মিছিল করছে। কখনো কখনো মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব

কুষ্টিয়ায় ৬ হত্যায় হানিফ, হেনরিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আরও তিনটি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরিসহ