শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভূখা মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা এবার নতুন কর্মসূচি হিসেবে ভূখা মিছিলের ঘোষণা দিয়েছেন। প্রতীকী এ মিছিলে আজ রোববার খালি থালা-বাটি হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন তারা।,

শনিবার রাতে আন্দোলনরত শিক্ষক সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, জাতির মেরুদণ্ডকে শক্ত করছি। কিন্তু নিজের জীবনে নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতি এখনও অধরাই। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুনেছি, বাস্তবে পাইনি কিছুই।

এদিকে ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়িয়েছে এক সপ্তাহে। সপ্তম দিনে এসে শনিবার তারা রাজধানীতে কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এ ছাড়া শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের একাংশ গত দুদিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা পর্যন্ত যায়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, মন্ত্রী, উপদেষ্টা ও আমলাদের শুধু বাড়িভাড়া নয়, পুরো বাড়ি লাগে। কিন্তু আমরা ন্যায্য বাড়িভাড়া পাচ্ছি না। এক সপ্তাহ ধরে রাস্তায় বসে ঘুমিয়ে আন্দোলন করছি; তবুও কেউ শুনছে না।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কদম ফোয়ারায় শিক্ষকদের বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, শিক্ষকরা কোনো দুর্নীতি করেন না; দুর্নীতি করেন আমলারা। অথচ শিক্ষকরাই রাস্তায় বসে ন্যায্য অধিকার চাচ্ছেন–এটা জাতির জন্য লজ্জা। আমলাদের চেয়ে শিক্ষকদের বেতন বেশি হওয়া উচিত। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ পাশে থাকবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ছাত্র হত্যায় মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় প্রভাষক রশেদুল ইসলাম ভুইয়া (৪২) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট

জামায়াতের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত

গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে

অনলাইন ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। যারমধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইরানের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে। এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের

এবার টাঙ্গাইলে ডাকাতের কবলে শিক্ষা সফরের চার বাস

জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের চারটি স্কুলবাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে মালপত্র। গত ১০