শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, প্রস্তুত করা হয়েছে জলকামান

নিজস্ব প্রতিবেদক: মহাখালী রেলগেট এলাকায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। আন্দোলনের মুখে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে। অবরোধের মুখে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীদের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি মহাখালীর আমতলী মোড়ে প্রস্তুত রাখা জলকামানও সামনে আনা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি)। বিকেল সরেজমিনে দেখা গেছে, রেল লাইনের উপর বসে আছেন ২০-৩০ জন শিক্ষার্থী। এর পাশে দাঁড়িয়ে আছেন আরো শতাধিক শিক্ষার্থী। আর শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, ডিবি, বিজিবি এবং এবিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। এর পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে জল কামান।

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের মুখে নোয়াখালীর উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস উল্টোপথে ফিরে গেছে।

এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক মাহমুদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের প্রস্তুতি রয়েছে। কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে আমরা তা দ্রুত নিয়ন্ত্রণে সক্ষম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো কতটুকু যৌক্তিক, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনা করবে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে বুধবার (২৯ জানুয়ারি)। বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিউলিপের পর এবার চাপের মুখে পড়তে যাচ্ছেন হাসিনার মেয়ে পুতুল

ঠিকানা টিভি ডট প্রেস: ঠিকানা টিভি ডট প্রেস: দুর্নীতি ও অর্থ আত্মাসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে

গরুর হাটে পকেটমারিতে ধরা ইউপি সদস্য, জনতার পিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পকেটমারির অভিযোগে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে। জানা গেছে, বুধবার

নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল-ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় মোঃ হোসেন (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) বেলা

সিরাজগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতে ১৬টি কবরের মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে এ