শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগের হামলা হ’তাহ’ত অসংখ্য রক্তাক্ত গাজীপুরে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়রা কমপক্ষে ১৫ জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছেন বলে জানা যায়। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। আনুমানিক রাত ১০টায় গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রম এলাকার গ্রামের বাড়িতে হামলা চালায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার নামে ১০০-১৫০ জন। তারা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর করতে থাকে এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা ডাকচিৎকার শুরু করেন। ডাকাতির খবর পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ১৬-১৭ জনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে আহত হয় তারা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আরিফুর রহমান জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১৪-১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের

বগুড়ায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

অনলাইন ডেস্ক: ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ইরানে সৃষ্ট

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের একটি সূত্র

প্রেমের টানে আসা ভারতীয় কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে বাংলাদেশে কিশোর কিশোরী আসা নতুন কিছুই না। এখন যেন এটাই ট্রেন্ড হয়ে গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে