শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়। পরে হাইকোর্টের ফটকে শিক্ষদের আটকে দিয়েছে পুলিশ।

শিক্ষকরা জানান, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছিলেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমরা। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। কোনো আলোচনার আর সুযোগ নেই।

গত ১২ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলার সময় পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড (শব্দ বোমা) নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।,

রোববার ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

অন্যদিকে, সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এ ছাড়া বিভিন্ন স্থানে শিক্ষকরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়েও প্রতিবাদ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঢাকায় অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে অসংখ্য পোস্ট দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্যাংককে রাস্তায় ধস, ১৬০ ফুট গভীর গর্ত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে রাস্তা ধসে পড়েছে। এতে ভাজিরা হাসপাতালের সামনে প্রায় ১৬০ ফুট গভীর ও ১০০ ফুট প্রশস্ত একটি গর্ত সৃষ্টি

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

তাড়াশে ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: কল্যাণমুখী বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ব্যাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে তাড়াশে ছাত্রদলের সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা ছাড়াই ৫৪ স্বজনকে নিয়োগ উপপরিচালকের লুটপাটের আখড়া বিএভিএস

নিজস্ব প্রতিবেদক: বাড়ির কাঁচামরিচ থেকে শুরু করে ছেলের জুতা, বান্ধবীর উপহার, এমনকি পছন্দের মানুষকে দেওয়া গিফট—সব কিছুর বিলই জমা পড়েছে সরকারি প্রতিষ্ঠানের খরচের খাতায়। প্রতিষ্ঠানের ব্যাংক

ফিটনেস ট্রেইনার শিমুর সঙ্গে সোহেল তাজের বিয়ের ছবি প্রকাশ্যে এলো

অনলাইন ডেস্ক: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ আবারও বিয়ে করেছেন। বেশ কয়েকদিন আগে রাজধানীতে অনাড়ম্বর

স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি-ছাত্রদল নেতারা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ