শিক্ষকদের আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সবশেষ ৪২ ঘণ্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছে তারা। কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক।

রবিবার শিক্ষকদের খোঁজখবর নিতে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা। দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা আজ শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির অংশ হিসেবে খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন তারা।,

শনিবার রাতে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা এ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, জাতির মেরুদণ্ড শক্ত করছি। কিন্তু আজও আমরা নিজেদের জীবনে নিরাপত্তা ও স্বীকৃতির নিশ্চয়তা পাই না। বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা নানা প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু বাস্তবে কোনো ফল মেলেনি।

অধ্যক্ষ আজিজী বলেন, শিক্ষক হিসেবে আমাদের জীবনে এমন এক অবস্থা এসেছে, যেখানে ‘খালি থালা হাতে’রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। এটা শুধু প্রতীকী প্রতিবাদ নয়, এটা আমাদের অন্তরের কান্না-বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।,

সরকার চাইলে যেকোনো সময় এ সংকটের অবসান ঘটাতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রতি বিনীত আবেদন আমাদের আর অনিশ্চয়তার মধ্যে রাখবেন না। শিক্ষক সমাজ মর্যাদা চায়, করুণা নয়। দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তাই ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানাতেই এ ভূখা মিছিল কর্মসূচি করা হবে।

উল্লেখ্য, বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবির পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ অক্টোবর শিক্ষক দিবসে সে প্রজ্ঞাপন সামনে এলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমনকি ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে দেয়াসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষকরা। পরে বিকেলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানে অবস্থান নিয়েই বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

একইসঙ্গে সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতি চলছে। গত ১৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচি পালন করছেন তারা। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এতে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সামরিক শক্তিতে দ্বিতীয় শীর্ষ মুসলিম দেশ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে মাত্র দুইশ-তিনশ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ তুরস্কের অটোমান সালতানাৎ এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য

শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডেস্ক রিপোর্ট: জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ

হবিগঞ্জের নবীগঞ্জ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২০ বছর বয়সী জুমি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সদর চৌষতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দুপুরে নিজের

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে

অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ

হাদির অবস্থা অপরিবর্তিত; অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে

আওয়ামী লীগ ফিরে আসলে পাটক্ষেতে ঘুমাতে হবে: কৃষক দল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। মাত্র ৬ মাস পার হলো না,