শিকলে বন্দি ৩০ বছর: মায়ের কাঁধে মানসিক ভারসাম্যহীন ছেলের জীবনযুদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধারিয়াল গ্রামে এক মর্মস্পর্শী মানবিক ট্র্যাজেডির চিত্র উঠে এসেছে। সেখানে গত তিন দশক ধরে লোহার শিকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন মানসিক ভারসাম্যহীন মো. সাইফুল ইসলাম (৩৭)। একমাত্র আশ্রয় তাঁর মা রহিমা বেগম, যিনি স্বামীহারা হয়েও ভিক্ষা করে সন্তানকে বাঁচিয়ে রাখছেন।

সাইফুলের জন্ম ১৯৮৮ সালে। বাবা বহর আলী মারা যান প্রায় ২০ বছর আগে। ছোটবেলায় তিনি স্বাভাবিক ছিলেন না—কথা বলায় সমস্যা, চোখ বড় বড় করে তাকিয়ে থাকা ছিল স্বভাব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আচার-আচরণ আরও খারাপ হতে থাকে। কখনো কাউকে কামড়ে দেওয়া, হঠাৎ ঝাঁপিয়ে পড়া বা রাস্তায় কাপড় খুলে ঘুরে বেড়ানোর মতো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করায় শেষমেশ তাঁর পায়ে পরানো হয় লোহার শিকল।

সরেজমিনে দেখা যায়, সাইফুলকে একটি খুঁটির সঙ্গে শিকলে বেঁধে রাখা হয়েছে। মাটিতে বিছানো পাতলা বিছানায় বসে কিংবা শুয়ে থাকেন তিনি। শিকল খুললেই তিনি ছুটে যান অন্যদের দিকে, কামড়াতে চান বলে জানান এলাকাবাসী। ফলে নিরাপত্তার স্বার্থেই বাধ্য হয়ে তাকে শিকলে বন্দি করে রাখা হয়েছে।

মা রহিমা বেগম বলেন,

“৭ বছর বয়স থেকে ছেলের আচরণ বদলে যায়। ডাক্তার-কবিরাজ অনেক দেখিয়েছি, কিছুতেই কাজ হয়নি। পাবনায় নিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু একা কিভাবে যাব? ভিক্ষা করেই ছেলেকে খাওয়াই।”

বর্তমানে সরকার থেকে সাইফুলের নামে ২,৫০০ টাকা এবং রহিমা বেগমের নামে ১,৮০০ টাকা ভাতা প্রদান করা হচ্ছে। কিন্তু এই সামান্য টাকায় চলে না সংসার, হয় না প্রয়োজনীয় চিকিৎসা। এ যেন শুধুই অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম।

স্থানীয় বাসিন্দা নাজিম বলেন,

“আমরা যতটা পারি সাহায্য করি। কিন্তু সাইফুলের আচরণ এমন যে শিকল ছাড়া উপায় নেই। তার মা কষ্ট করে দিন পার করছেন।”

ধারিয়াল জামে মসজিদের সেক্রেটারি সুমন আল মামুন বলেন,

“শিকল না দিলে সে শিশুদের তাড়িয়ে বেড়ায়, ঘরের জিনিস ভাঙে। আমরা মাঝে মাঝে সাহায্য করি, কিন্তু স্থায়ী সমাধান দরকার।”

ঘাটাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার জানান,

“সাইফুলের জন্য ভাতা চালু করা হয়েছে এবং যতটা সম্ভব সাহায্য দেওয়া হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন,

“ভাতা থাকলেও যদি অতিরিক্ত সহায়তা প্রয়োজন হয়, প্রশাসন পাশে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার

তিন দশক পর দাখিল পাস: কুলিয়ারচরে সাংবাদিক দম্পতির অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ৩১ বছর পর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও

আ.লীগে যেমন খুনি আছে, তেমন অনেক আদর্শিক সৈনিকও আছে: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, কারো অধিকার নাই একটা আদর্শকে হত্যা করার। আমরা আদর্শিক রাজনীতি চাই। আওয়ামী লীগকে ’২৪-এর আগস্টের পরে নিষিদ্ধ করার

পদ্মা ও গড়াই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, কুষ্টিয়ায় ৪০ হাজার মানুষ পানিবন্দি

কুষ্টিয়া প্রতিনিধি: ভারী বর্ষণ ও ফারাক্কার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার

বেলকুচিতে নারী শিক্ষার্থীদের পাশে আইএফআইসি ব্যাংক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে

পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের